‘কক্সবাজার এক্সপ্রেস’ থামবে কেবল চট্টগ্রামে

ঢাকা থেকে কক্সবাজারের পথে ১ ডিসেম্বর ট্রেনের বাণিজ্যিক যাত্রা শুরু করছে ‘কক্সবাজার এক্সপ্রেস’ট্রেনটি। আন্তঃনগর এ ট্রেনটি কমলাপুর রেলস্টেশন থেকে যাত্রা করে বিরতিহীনভাবে কক্সবাজার স্টেশনে পৌঁছাবে। পথে কেবল ঢাকা বিমানবন্দর স্টেশন ও চট্টগ্রাম স্টেশনে থামবে।

আগামী ১ ডিসেম্বর কক্সবাজার থেকে বেলা ১২টা ৪০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছাড়বে ট্রেনটি, আর ঢাকা পৌঁছাবে রাত ৯টা ১০ সিনিটে। তাতে সময় পড়ছে সাড়ে ৮ ঘণ্টা। ঢাকা থেকে ট্রেনটি রাত ১০টা ৩০ মিনিটে ছেড়ে কক্সবাজার পৌঁছাবে পরদিন সকাল ৬টা ৪০ মিনিটে, যাওয়ার সময় লাগবে ৮ ঘণ্টা ১০ মিনিট।

ঢাকা থেকে কক্সবাজারের পথে শোভন চেয়ারের ভাড়া ধরা হয়েছে ৫০৫ টাকা। শীতাতপ নিয়ন্ত্রিত স্নিগ্ধা শ্রেণির জন্য গুনতে হবে ৯৬০ টাকা। আর এসি সিট ও এসি বার্থের জন্য ভাড়া ধরা হয়েছে যথাক্রমে ১১৫৬ টাকা ও ১৭৩১ টাকা।