প্রকৌশলী সৈয়দ হোসেনের মৃত্যুবরণ

রায়পুর উপজেলার কৃতি সন্তান গ্রামীণফোনের প্রাক্তন উপদেষ্টা ও বাংলাদেশ রেলওয়ের সাবেক অতিরিক্ত মহাপরিচালক প্রকৌশলী সৈয়দ হোসেন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

আজ বুধবার বেলা ৩টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে অসুস্থতাজনিত কারণে মৃত্যুবরণ করেন। মৃতুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। মৃত্যুকালে ১ ছেলে, ১ মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন। 

মরহুমের জানাজা শুক্রবার বাদ জুমা উত্তরা ৯ নং সেক্টরে বড় জামে মসজিদে অনুষ্ঠিত হবে।