হবিগঞ্জে ট্রেনের বগি লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

হবিগঞ্জে তেলবাহী ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হওয়ায় সিলেটের সাথে সারা দেশের ট্রেন যোগাযোগ বন্ধ আছে।

বুধবার (২২ নভেম্বর) রাত প্রায় ৮টায় হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার রাউতগাঁও এলাকায় সিলেটগামী তেলবাহী ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়।

শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনের মাস্টার আবুল খায়ের চৌধুরী ও পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মীর সাব্বির আলী এসব তথ্য নিশ্চিত করেন

তারা জানান, লাইনচ্যুত বগি উদ্ধারের জন্য রিলিফ ট্রেন আখাউড়া থেকে আনা হচ্ছে। ঘটনাস্থলে কঠোর নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 

এদিকে ট্রেন লাইনচ্যুতের খবরে যাত্রীদের মাঝে অস্বস্তি দেখা দিয়েছে। বিভিন্ন স্টেশনে ট্রেনের অপেক্ষামান যাত্রীরা নানাভাবে ট্রেনের খবর সংগ্রহ করছেন।

শায়েস্তাগঞ্জ জংশনে অপেক্ষামান যাত্রী সুমন মিয়া জানান, মালবাহী বগি লাইনচ্যুত হওয়ায় যাএীবাহী ট্রেনগুলো কখন পৌঁছাবে তা নিশ্চয়তা নেই। এ অবস্থায় বাসে গন্তব্যে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি।