আগামী বর্ষায় আদি বুড়িগঙ্গায় নৌকা বাইচ হবে : তাপস

আগামী বর্ষায় আদি বুড়িগঙ্গা চ্যানেলে নৌকাবাইচের আয়োজন করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। গতকাল বুধবার সকালে আদি বুড়িগঙ্গা চ্যানেলে চলমান কার্যক্রম পরিদর্শন শেষে গণমাধ্যমের সঙ্গে মতবিনিময়ে তিনি এ কথা জানান।

মেয়র তাপস বলেন, ‘আমরা যে জায়গার ওপর এখন দাঁড়িয়ে আছি সেটা ভরাট অবস্থায় ছিল। ভরাট অবস্থায় এই জমির উপরে (স্থানীয় সরকার) মন্ত্রীসহ আমরা এখানে ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলাম। তখন মাত্র ৩০ থেকে ৪০ ফুটের সংকীর্ণ একটি খালের মতো অবস্থা ছিল। কিন্তু আজকে আদি বুড়িগঙ্গা তার পূর্বের রূপ ফিরে পেয়েছে; বর্তমান প্রশস্ততা ৬ হাজার ফুটেরও বেশি।’

তিনি বলেন, ‘আমরা সাত কিলোমিটার করে দুই পাশের ১৪ কিলোমিটারে নান্দনিক পরিবেশ, গণপরিসর, হাঁটার পথ, সাইকেল চালানোর পথ সৃষ্টি করব। এখন পরামর্শকরা নকশা প্রণয়ন করছে।  নদীর মধ্যে আমরা কোনো কিছুই থাকতে দেব না।