আইএফআইএল-এর পরিচালনা পর্ষদের সভা

ইসলামিক ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেড (আইএফআইএল) এর পরিচালনা পর্ষদের ৩৩৬তম সভা ২১ নভেম্বর ২০২৩ (মঙ্গলবার) তেজগাঁওয়ে অবস্থিত প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। পর্ষদের চেয়ারম্যান জনাব কে. বি. এম. মঈন উদ্দিন চিশ্তী সভায় সভাপতিত্ব করেন। সভায় অন্যান্যদের মধ্যে পর্ষদের ভাইস চেয়ারম্যান জনাব শিব্বির মাহমুদ ও জনাব আনিস সালাউদ্দিন আহমেদ, অডিট কমিটির চেয়ারম্যান জনাব এ. কে. এম. শহীদুল হক, পরিচালকবৃন্দ জনাব আফজালুর রহমান, জুলিয়া রহমান, জনাব আজগার হায়দার, স্বতন্ত্র পরিচালক জনাব ইরতেজা রেজা চৌধুরী এবং আইএফআইএল-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব মোহাম্মদ মোশারফ হোসেন উপস্থিত ছিলেন।