বিষেদাগার ঝাড়লেন হারিস রউফ

পাকিস্তানের ক্রিকেটকে এক হাত নিলেন দেশটির পেসার হারিস রউফ। সম্প্রতি টেস্ট ক্রিকেট খেলতে অনাগ্রহ দেখানোর পর রউফের বিরুদ্ধে সমালোচনার জোয়ার ওঠে। তার দেশপ্রেম নিয়েও কটাক্ষ করা হয়। এবার সেসবের জবাব রউফ দিলেন এক্স-এ এক পোস্টের মাধ্যমে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ হারিস রউফ লেখেন, ‘কদিন আগে বিশ্বকাপে আশানুরূপ নৈপুণ্য না দেখানোয় অনেক সমালোচনা হয় আমাকে নিয়ে। কেউ কেউ তো আমাকে ওয়ানডে দল থেকেও বাদ দিয়ে দিতে চেয়েছেন। এখন আবার হঠাৎ করে তারা আমাকে টেস্ট খেলাতে চাইছে, কোনোরকম শারীরিক ও মানসিক প্রস্তুতি ছাড়াই। হিপোক্রেট।’

 রউফ আরও বলেন, ‘দিনে শুধু ১০-১২ ওভার বোলিং করাই টেস্ট ক্রিকেট নয়। আপনাকে দিনে ৯০ ওভার মাঠে থাকতে হবে, তাও ডিসেম্বর মাসে অস্ট্রেলিয়ার মতো অতিরিক্ত গরম আবহাওয়ায়। গত ৬ মাস ধরে আমি টানা খেলে আসছি। যার প্রভাবে শরীরের উপরেও প্রচুর ধকল পড়েছে। এখানেই শেষ নয়। টেস্টের পরেই অস্ট্রেলিয়ায় পাঁচ ম্যাচের টি২০ সিরিজ রয়েছে।’

সাম্প্রতিক সময়ের এইসব কটাক্ষ যে একেবারেই ভালোভাবে নিতে পারেননি হারিস রউফ। তার পোস্ট সে বার্তাই দিচ্ছে।