নেদারল্যান্ডসের সাধারণ নির্বাচনে নাটকীয় জয় পেলেন দেশটিতে ইসলাম বিরোধী হিসেবে সুপরিচিত নেতা গ্রিট ওয়াইল্ডার্স। প্রায় সব ভোট গণনায় এই ফলাফল পাওয়া গেছে বলে জানিয়েছে বিবিসি।
২৫ বছর ধরে ডাচ সংসদে থাকা ফ্রিডম পার্টি ৩৭টি আসনে জয়ের পথে আছে। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী বামপন্থী জোটের চেয়ে ফ্রিডম পার্টি অনেক এগিয়ে আছে।
জয় প্রায় চূড়ান্ত জেনে গ্রিট ওয়াইল্ডার্স বলেছেন, ‘ফ্রিডম পার্টিকে এখন আর অবহেলা করা যাবেনা। এখন আমরা দেশ চালাবো।’
বিবিসি বলছে, এই ফলাফল হবে ডাচ রাজনীতির জন্য বড় এক ঝাঁকুনি। তবে গ্রিট ওয়াইল্ডার্সকে সরকার গঠনে বেশ বেগ পেতে হবে। তাকে বাকী দলগুলোকে জোটে টানতে হবে। আপাতত তিনি সংসদের ১৫০ আসনের মধ্যে নিজের আওতায় ৭৬ টি আসন চান।
পার্লামেন্টে ৩০০টি আসনের মধ্যে একক সংখ্যাগরিষ্ঠতা কোন দল পায়নি। সরকার গঠন করতে হলে ৭৬টি আসনের প্রয়োজন। সেজন্য ফ্রিডম পার্টিকে অবশ্যই জোট সরকার গঠন করতে হবে। ফ্রিডম পার্টির পরে যে তিনটি বড় দলের অবস্থান রয়েছে তারা এরই মধ্যে ওয়াইল্ডারের নেতৃত্বে সরকারে যোগ না দেওয়ার কথা জানিয়ে দিয়েছে।
বিবিসির বলছে, নির্বাচনের আগে অভিবাসন বিষয়ে বেশ কঠোর বার্তা দিয়ে ওয়াইল্ডার্বস বলেছিলেন, ‘সীমান্ত বন্ধ’ এবং তিনি নেদারল্যান্ডে কোরআন নিষিদ্ধের কথাও বলেছিলেন।