এবারে সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মী চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। নাটকের নাম দূষিত এ শহরে। এই নাটকটি লিখেছেন আহমেদ তাওকীর।
সাবিলা নূর ফেসবুক হ্যান্ডেলে লিখেছেন, আমাগো সংসার তো রাস্তার ময়লা, আবর্জনা-পঁচা গন্ধ নিয়া। রাস্তাই আমাগো ঘর-বাড়ি। তবে দেশ রূপান্তরকে বললেন, তাওকীর ভাই এতো সুন্দর গল্প লেখেন, আসলে তার গল্পে অভিনয়টা করতে পারি, যেটাকে বলে হৃদয় উজার করে কাজ করা- সেটা সম্ভব হয়। ভালো লাগে, তার দুইটা নাটকে আগে কাজ করেছি, দর্শকদের সাড়া পেয়েছি।
জনপ্রিয় এই অভিনেত্রী বলেন, আমাদের শহর আমরা কিভাবে দুষিত করছি, সামান্য অবহেলায় শহরে দুষণ বাড়ছে এই বিষয়গুলোই আমরা মাথায় রাখি না। এমন সব বিষয় যেমন সামনে আসছে, তেমনই আসছে একজন পরিছন্নতাকর্মীর কাজ, তার ত্যাগ; তার জীবনযাপন। আমরা চোখে যা দেখি, সেই দেখার উল্টোপিঠ উঠে আসছে এই নাটকে।
আগামী ঈদে নাটকটি প্রচারিত হবে। নাটকটি পরিচালনা করেছেন অনন্য ইমন।