বাংলার বাঁহাতি ব্যাটারদের চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন ফিলিপস

আগামী ২৮ নভেম্বর সিলেটে বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্ট খেলতে নামবে নিউজিল্যান্ড। এ জন্য পূর্ণ শক্তির দল নিয়েই সফরে এসেছে কিউইরা। সেই দলে আছেন গ্লেন ফিলিপস। ব্যাটসম্যান হিসেবে স্বীকৃত ফিলিপস অফ স্পিনটা খারাপ করেন না। বিশ্বকাপে যার প্রমাণ দিয়েছেন বেশ কয়েকবার। বাংলাদেশের বাঁহাতি ব্যাটারদের সামনে চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে ফিলিপসের ঘূর্ণি।

চ্যালেঞ্জ জানাতেও প্রস্তুত তিনি। অনুশীলনের মাঝে গণমাধ্যমকে ফিলিপস জানান, 'অবশ্যই, আমি একমাত্র অফ স্পিনার এখানে। তাই এখানে অন্যদের চেয়ে চেয়ে ভিন্ন কিছু করতে পারব। বাংলাদেশে বেশ কয়েকজন বাঁহাতি ব্যাটার আছে। তাদের ব্যাটের বাইরে বল ফেলে চাপ তৈরি করতে পারব যা অন্যরা পারবে না।’

সর্বোচ্চ দিয়ে নিজের দায়িত্ব পালনেও প্রস্তুত ফিলিপস। বলেন, ‘আমাকে যে ভূমিকাই পালন করতে দেয়া হোক না কেন আমি সেটাই পালন করতে প্রস্তুত এবং নিজের সেরাটা দেব।'