জুহি চাওলাকে বিয়ে করতে চেয়েছিলেন মাধবন!

নেটফ্লিক্সে সদ্য মুক্তি পেয়েছে ওয়েব সিরিজ ‘দ্য রেলওয়ে ম্যান’, যেখানে প্রথমবারে মত একসাথে অভিনয় করেছেন আর মাধবন ও জুহি চাওলা। দর্শকমহলে ইতোমধ্যেই সিরিজটি ব্যাপক প্রশংসিত হচ্ছে। তারই মধ্যে নতুন এক তথ্য প্রকাশ্যে এনেছেন অভিনেতা মাধবন।

অভিনেতা জানিয়েছেন, তিনি এক সময় অভিনেত্রী জুহি চাওলাকে বিয়ে করতে চেয়েছিলেন। নেটদুনিয়ায় এই তথ্য ছড়িয়ে পড়তেই নড়চড়ে বসেছেন অনুরাগীরা। প্রশ্ন উঠছে, কেন বিয়ে হলো না মাধবন এবং জুহির।

সম্প্রতি একটি আলোচনা চক্রে মাধবন তার এক সময়ের মনের সুপ্ত বাসনার কথা খোলাসা করেছেন। অভিনেতা জানান, জুহি অভিনীত ‘কেয়ামত সে কেয়ামত তাক’ ছবিটি দেখার পর অভিনেত্রীকে বিয়ে করার ইচ্ছা জন্মায় মাধবনের মনে।

জুহির উদ্দেশ্যে মাধবন বলেন, ‘ভাগ্যক্রমে আপনি হ্যাঁ বলেছিলেন। কারণ আজকে সকলের সামনে আমি একটা কথা স্বীকার করতে চাই। ‘কেয়ামত সে কেয়ামত তাক’ ছবিটা দেখার পর আমি আমার মাকে বলেছিলাম যে, আমি জুহি চাওলাকে বিয়ে করতে চাই। আমার একটাই ইচ্ছে ছিল, সেটা হল জুহি চাওলাকে বিয়ে করার!’

যদিও মাধবনের সেই ইচ্ছে পূরণ হয়নি। কেননা ১৯৮৮ সালে মুক্তি পায় মনসুর খান পরিচালিত আমির খান এবং জুহি চাওলা অভিনীত সিনেমা ‘কেয়ামত সে কেয়ামত তাক’। তবে মাধবন অভিনয়ে আসেন আরও পাঁচ বছর পর।

১৯৯৩ সালে ‘বানেগি আপনি বাত’ নামের জনপ্রিয় হিন্দি সিরিয়ালে অভিনয় করেছিলেন মাধবন। ১৯৯৬ সালে মুক্তি পায় তার প্রথম হিন্দি ছবি ‘ইস রাত কি সুবহা নেহি’।

সূত্র: পিঙ্কভিলা