আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার কথা জানিয়েছে বাংলাদেশ ইসলামী ঐক্যজোট। গতকাল বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলনে এ কথা জানিয়ে দলটির চেয়ারম্যান মিছবাহুর রহমান চৌধুরী বলেছেন, ‘একদিকে নির্বাচনী আনন্দ। অন্যদিকে আগুন সন্ত্রাসের আতঙ্ক। দেশে শান্তি ফিরিয়ে আনতে নির্বাচনের প্রয়োজন আছে।’ তবে দলটির নিবন্ধন না থাকায় কোনো জোটের অধীনে বা স্বতন্ত্রভাবে নির্বাচন করবে কি না সে বিষয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি ইসলামী ঐক্যজোট। যদিও সারা দেশে ৪৫টি আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়েছেন দলটির নেতারা। রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে সংবাদ সম্মেলন করে ইসলামী ঐক্যজোট। ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, নির্বাচনকালীন পরিবেশ পরিস্থিতি, ঘোষিত তফসিল এবং বাংলাদেশ ইসলামী ঐক্যজোটের নির্বাচনে অংশ নেওয়ার পদ্ধতি ও পরিকল্পনা’ বিষয়ে জানাতে সংবাদ সম্মেলন করে দলটি। ঐক্যজোটের চেয়ারম্যান মিছবাহুর রহমান চৌধুরী নিজে ঢাকা-৫ আসন থেকে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন। তিনি বলেন, বিএনপিসহ অন্যান্য দলের অংশগ্রহণ নিশ্চিত করতে নির্বাচনের তফসিল পেছানোর দাবি জানিয়েছেন। এ ক্ষেত্রে নির্বাচন কমিশনকে শক্ত ভূমিকা পালন করতে হবে বলেও মনে করেন মিছবাহুর রহমান