চলমান গোয়া ৫৪তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখা গেছে বলিউড ভাইজান সালমান খানকে। রেড কার্পেটে তাকে দেখা মাত্রই পাপারাৎজি থেকে শুরু করে এগিয়ে আসেন সংবাদকর্মীরাও। তবে বলিউডের এ ভাইজান একজনকে দেখে নিজেই এগিয়ে এলেন। এরপর সবার নজর ঘুরে যায় তার দিকে।
সালমান যার দিকে এগিয়ে গেলেন তিনি একজন প্রবীণ সাংবাদিক। তাকে কাছে টেনে আদর করলেন। জড়িয়ে ধরে তার কপালেও চুমুও এঁটে দেন সালমান।
ভারতীয় গণমাধ্যমের খবর, এ সাংবাদিকের সঙ্গে সালমানের পরিচয় বহুদিনের। তাই ভিড়ের মধ্যেই তাকে চিনে ফেলেন ভাইজান। মজা করে চুমুও খেলেন তিনি। সাংবাদিকের সঙ্গে সালমান খানের এই খুনসুটির ভিডিও এখন নেটপাড়ায় ভাইরাল। যার জন্য প্রশংসায় ভাসছেন ভাইজান।
দীপাবলিতে মুক্তি পেয়েছে সালমান খানের 'টাইগার ৩' সিনেমা। বিভিন্ন মহলে প্রশংসিত হচ্ছে ছবিটি।
ভারতীয় গণমাধ্যমের খবর, এখন পর্যন্ত বিশ্বজুড়ে ৪০০ কোটিরও বেশি রুপি ঘরে তুলেছে টাইগার ৩। আর ভারতের বুকে তা ২৫০ কোটির দরজায়। তবে সালমান খান ও ক্যাটরিনা কাইফের জুটির এই ছবি এখন চর্চার কেন্দ্রে জায়গা করে নিয়েছে কেবলই তাদের অ্যাকশনের জন্য।