ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারকে অবিলম্বে পদত্যাগ করে নির্বাচনী পরিবেশ তৈরির জন্য সংলাপের আহ্বান জানিয়েছেন পেশাজীবী নেতারা। একইসঙ্গে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিলও দ্রুত বাতিল করার দাবি জানান তারা।
আজ শুক্রবার (২৪ নভেম্বর) সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের (বিএসপিপি) এক সমাবেশে বক্তারা এসব কথা বলেন। নির্বিচারে পেশাজীবীদের গ্রেপ্তার ও নির্যাতন বন্ধ, একতরফা নির্বাচনের তপশিল বাতিল, নির্দলীয় সরকারের অধীনে অংশগ্রহণমূলক নির্বাচনের দাবিতে এই সমাবেশের আয়োজন করে বিএসপিপি। পরে একটি মিছিল বের করেন পেশাজীবী নেতারা।
বিএসপিপির সাবেক আহ্বায়ক সাংবাদিক রুহুল আমিন গাজীর সভাপতিত্বে ও বিএসপিপির সদস্য সচিব কাদের গণি চৌধুরীর পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক ড. তাজমেরী এসএ ইসলাম, ডা. আবদুল কুদ্দুস, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি মো. শহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. খুরশিদ আলম, ইউনিভার্সিটি টিচার্স এসোসিয়েশন অব বাংলাদেশের (ইউট্যাব) প্রেসিডেন্ট অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দলের আহ্বায়ক অধ্যাপক লুৎফর রহমান, এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ-এ্যাব এর সভাপতি প্রকৌশলী মো. রিয়াজুল ইসলাম রিজু, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের অধ্যাপক শামসুল আলম ও অধ্যাপক মো. কামরুল আহসান, এগ্রিকালচারিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশের (অ্যাব) কৃষিবিদ রাশিদুল হাসান হারুন ও ড. জিকেএম মোস্তাফিজুর রহমান, ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ডা. এমএ সেলিম, ডা. শহিদ হাসান, ডা. জহিরুল ইসলাম শাকিল, ডা. মো. মেহেদী হাসান, ডা. সরকার মাহবুব আহমেদ শামীম প্রমুখ।
সমাবেশে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দলের অধ্যাপক ড. এসএম শামীম আহমেদ, ইসরাফিল প্রাং রতন, ড. সিরাজুল ইসলাম, উম্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আনিসুর রহমান, প্রকৌশলীদের মধ্যে আলমগীর হাসিন আহমেদ, মো. মোস্তাফা-ই জামান সেলিম, মাহবুব আলম, কৃষিবিদদের মধ্যে অধ্যাপক গোলাম হাফিজ কেনেডি, শফিউল আলম দিদার, ডিইউজের রাশেদুল হক, সাঈদ খান, রফিক লিটন, মো. আল-আমিন, ডাক্তারদের মধ্যে ডা. রফিকুল কবির লাবু, ডা. রফিকুল ইসলাম বাচ্চু, ডা. পারভেজ রেজা কাকন, ডা. তৌহিদুল ইসলাম, ডা. শহিদুল ইসলাম শহীদ, ডা. সাজিদ ইমতিয়াজ হোসেন, ডা. রুস্তম আলী মধু, ডা. এম এ কামাল, ডা. দিদারুল আলম, ডা. মো. নজরুল ইসলাম, ডা. আজহারুল ইসলাম, ডা. সামিউল ইসলাম সোহান, ডা. মাহমুদ আলম তারিক, ডা. তারিকুল ইসলাম তারিক, ডা. হুমায়ূন কবির প্রিন্স, ডা. আরেফিন রঞ্জু, ডা. রাকিবুল ইসলাম আকাশ, ডা. শেখ মাহাবুব, ডা. গাজী মাহাবুবুর রহমান, ডা. কাইফি আজিজ রতনসহ বিভিন্ন পেশাজীবীরা।
পেশাজীবীদের হয়রানি বন্ধ করে অবিলম্বে গ্রেপ্তারকৃত বিরোধীদলীয় নেতার্কর্মীদের মুক্তি দিয়ে নির্বাচনী পরিবেশ তৈরির আহ্বান জানিয়ে দ্বাদশ সংসদের ঘোষিত তফসিল বাতিলের আহ্বান জানান বিএসপিপির সদস্য সচিব কাদের গণি চৌধুরী।