পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, যুক্তরাষ্ট্র বাস্তববাদী দেশ। অতীতের মতো সরকার গঠনের পর এবারও তারা বাংলাদেশকে সমর্থন দেবে।
শুক্রবার (২৪ নভেম্বর) সিলেটে হযরত শাহজালাল (রঃ) মাজারে নামাজ আদায় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ২০০১ সালেই শেখ হাসিনা প্রমাণ করে দিয়েছিলেন তার সরকারের আমলে নির্বাচিন কমিশন স্বাধীনভাবে দায়িত্ব পালনের মাধ্যমে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে পারে।
তিনি বলেন, দেশের অবস্থা খুব ভালো। দেশে নির্বাচনের একটি জোয়ার বইছে। দেশে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন হবে। আমরা গত ১৫ বছর অনেক কাজ করেছি। এখন আমাদের পরীক্ষা। আশা করি আপনারা আমাদের পাস করাবেন।
তিনি আরও বলেন, বিদেশিরা যদি ভালো উপদেশ দেয় তাহলে আমরা তা গ্রহণ করব। তারা যদি সেটি না করে তাহলে আমরা জানি কীভাবে প্রতিহত করতে হয়।