বিএনপির কেন্দ্রীয় সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. এসএম রফিকুল ইসলাম বাচ্চুকে গ্রেপ্তার করেছে র্যাব-১ এর সদস্যরা। তার বিরুদ্ধে নাশকতা বিস্ফোরক আইনে মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে গাজীপুরের ধীরাশ্রম এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব-১ এর সদস্যরা। বিকালে র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়টি নিশ্চিত করা হয়।
ডা. রফিকুল ইসলাম বাচ্চু তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি গ্রামের বাসিন্দা।
র্যাব-১ এর গাজীপুর পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর ইয়াসির আরাফাত হোসেন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়েছে।
র্যাব- ১ জানান গত ১৮ নভেম্বর ৩০/৪০ জন নেতাকর্মী (আসামী) নিয়ে সিএন্ডবি বাজার এলাকার ঢাকা ময়মনসিংহ মহাসড়কে নাশকতা গাড়ি ভাঙচুরের নেতৃত্ব দেয়। লাঠিসোঁটা দিয়ে ভাঙচুর করে যানবাহনে ও ককটেল বিস্ফোরণ ঘটায় মশাল মিছিল করে। এ ব্যাপরে শ্রীপুরে মামলা করে পুলিশ। মামলা নম্বর ১৮। সে মামলার ১ নম্বর আসামি রফিকুল ইসলাম বাচ্চু। র্যাব-আরও জানিয়েছে আসছে ২৭ ও ২৮ নভেম্বর ফের অবরোধের নামে ভাঙচুর ও অরাজকতা চালানোর জন্য শ্রীপুরে নেতাকর্মী (আসামী) নিয়ে একত্রিত হবে এমন গোপন সংবাদের ভিত্তি র্যাব-১ তাকে ধীরাশ্রম এলাকা থেকে গ্রেপ্তার করে। পরে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।