অবৈধ পথে ভারতে পাচার হওয়া ৪২ জন বাংলাদেশি শিশুকে স্বদেশ প্রত্যাবাসন প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে ভারত সরকার।
আজ শুক্রবার (২৪ নভেম্বর) বিকেলে কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন বাংলাদেশ চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের হাতে তাদের তুলে দেয়।
এ তথ্য জানিয়েছেন বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ওসি কামরুজ্জামান বিশ্বাস। এ সময় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা নির্বাহী অফিসার নারায়ন চন্দ্র পাল, চেকপোস্ট আইসিপি ক্যাম্পের কমান্ডার মাহবুবুর রহমান ও পেট্রাপোল বিএসএফ কর্তৃপক্ষ।
বেনাপোল ইমিগ্রেশন ওসি কামরুজ্জামান বিশ্বাস জানান, ৪২ নারী ও শিশু দেশে ফিরেছে। ভারতে অনুপ্রবেশসহ নানা অপরাধে গ্রেপ্তারের পর বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে কিশোলয়, নবযাত্রা ও ধ্রুবাশ্রমসহ পশ্চিমবঙ্গের ১২টি শেল্টার হোমের হেফাজতে ছিলেন তারা।