উত্তরা ইউনিভার্সিটির সাবেক ডিন খায়রুল ইসলাম খানের মৃত্যু

উত্তরা ইউনিভার্সিটির স্কুল অব এডুকেশন অ্যান্ড ফিজিক্যাল এডুকেশনের সাবেক ডিন অধ্যাপক খায়রুল ইসলাম ইন্তেকাল করেছেন।

গত বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচার্স ডরমেটরিতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

অধ্যাপক খায়রুল ইসলাম খান বাংলাদেশে শারীরিক শিক্ষায় স্নাতকোত্তর কোর্স (এমপিইড) প্রবর্তনের পথপ্রদর্শক। প্রতিষ্ঠার পর থেকে উত্তরা ইউনিভার্সিটির প্রতি তার প্রভাব ও অবদান অপরিসীম। তিনি ডিএআর ট্রাস্টের (ড. আজিজুর রহমান ট্রাস্ট) অধীনে অলিম্পিয়া ইনস্টিটিউট অব ফিজিক্যাল এডুকেশন (ওআইপিই) প্রতিষ্ঠায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, যা পরে উত্তরা ইউনিভার্সিটির শারীরিক শিক্ষা বিভাগে বিকশিত হয়। এই উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা এম আজিজুর রহমান এবং বর্তমান উপাচার্য অধ্যাপক ইয়াসমিন আরা লেখার ঘনিষ্ঠ সহযোগী ছিলেন অধ্যাপক খায়রুল ইসলাম খান। বিজ্ঞপ্তি