কেরানীগঞ্জ কারাগারের বন্দির মৃত্যু

ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) বন্দি আলী আসগর বাবু (৪৩) নামে এক আসামির মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে চিকিৎসাধীন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তার মৃত্যু হয়। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, গত বৃহস্পতিবার সন্ধ্যায় ওই বন্দিকে কারারক্ষীরা হাসপাতালে নিয়ে আসেন। চিকিৎসকরা তাকে মেডিসিন বিভাগের ৬০১ নম্বর ওয়ার্ডে ভর্তি রাখেন। চিকিৎসাধীন সেখানে গতকাল ভোরে তিনি মারা যান