কিশোরগঞ্জ এক্সেপ্রেস ট্রেনের ইঞ্জিন লাইচ্যুত

কিশোরগঞ্জের গচিহাটা রেলস্টেশনের পয়েন্টে কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ দুটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ভৈরব-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। শনিবার (২৫ নভেম্বর) বিকেল ৪ টা ২০ মিনিটে গচিহাটা রেলস্টেশনের প্রবেশ মুখে এই ঘটনা ঘটে। 

এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন কিশোরগঞ্জের স্টেশন মাস্টার মিজানুর রহমান।

তিনি জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন আসলে উদ্ধারকাজ শুরু হবে। এতে কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও ভৈরব-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। 

কটিয়াদী থানার ওসি মোশারফ হোসেন জানান, ২ বগিসহ ইঞ্জিনটি লাইনচ্যুত হয়েছে।