ডেঙ্গুতে আরও ১২ জনের মৃত্যু, হাসপাতালে ৭৫৯

সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১২ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৫৯ জন। আজ শনিবার (২৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদন বলা হয়, নতুন নিহতদের মধ্যে ঢাকায় ৩ জন এবং ঢাকার বাইরে ৯ জন রয়েছেন। এছাড়াও নতুন আক্রান্তদের মধ্যে ঢাকা সিটির ১৮৪ জন এবং ঢাকা সিটির বাইরে ৫৭৫ জন রয়েছেন।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩ লাখ ৭ হাজার ১৯৬ জন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩ লাখ এক হাজার ৬৭৭ জন। মারা গেছেন ১ হাজার ৫৯৫ জন। এরমধ্যে ঢাকা সিটির ৯৩৫ জন এবং ঢাকা সিটির বাইরের ৬৭০ জন।

প্রতি বছর বর্ষাকালে ডেঙ্গুর প্রকোপ দেখা দেয়। এ বছর জুন মাস থেকে ডেঙ্গু পরিস্থিতির অবনতি হতে থাকে। বিশেষজ্ঞরা জানিয়েছিলেন, সেপ্টেম্বর-অক্টোবর নাগাদ ডেঙ্গুর প্রকোপ কমে আসবে। তবে নভেম্বর মাসে এসেও ডেঙ্গুর ভয়াবহ প্রকোপ অব্যাহত আছে। চলতি বছর ডেঙ্গু অতীতের সব রেকর্ড ভেঙেছে।