পিরিয়ড নয়, অন্যায়-অবিচার হোক লজ্জার!  

বিংশ শতাব্দীর এই সময়ে এসেও পিরিয়ডকে অস্বাভাবিক হিসেবে দেখেন অনেকে, দেখেন লজ্জাজনকভাবে। বিষয়টি নিয়ে কথা বলতে স্বাচ্ছন্দ্যবোধ করেন না। এই বিষয়টিকে প্রাধান্য দিয়েই নির্মিত হয়েছে এক সচেতনতামূলক বিজ্ঞাপন। ফ্রেশ অনন্যা স্যানিটারি প্যাডের এই বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন সোহান রহমান। এতে মডেল হয়েছেন ‘পুনর্মিলনে’ খ্যাত নওবা তাহিয়া। এছাড়াও রয়েছেন ইরফান রনি, স্বপ্না প্রমুখ।

সম্প্রতি বিজ্ঞাপনটি প্রচারে এসেছে এবং বেশ সাড়াও ফেলেছে। নির্মাতা বলছেন, এটি একটি সচেনতনতামূলক প্রজেক্ট। যেখানে আমরা বলার চেষ্টা করেছি যে, পিরিয়ড কোনো লজ্জা নয় বরংচ আমাদের চারপাশে ঘটে যাওয়া অন্যায়, অবিচার হোক আমাদের লজ্জা। এখানের প্রত্যেকেই বেশ ভালো করেছেন। প্রচারের পর প্রশংসাও পাচ্ছে। অনেকেই কাজটির জন্য ফোন করে সাধুবাদ জানাচ্ছেন।

 

sohan-tvc

 

নওবা তাহিয়া বলেন, আমি কিংবা আমার পরিবার কখনোই এসব নিয়ে লজ্জাবোধ করি না। কারণ, আমি বিশ্বাস করি, পিরিয়ড একজন নারীর অহংকার। আর সেটা নিয়ে কথা বলতে আমার কোনো দ্বিধা নেই। এই প্রজেক্টের কনসেপ্টটা একদমই আমার সঙ্গে মিলে গেছে। এজন্য কাজটা করতে আমি আরও বেশি আগ্রহী ছিলাম। সোহান ভাইয়া, তাসনিম আপু সবাই অনেক বেশি সাপোর্টিভ ছিল পুরোটা সময়। যার কারণে খুব সুন্দর করে কাজটি করতে পেরেছি। প্রচারের পর সবার প্রশংসাও পাচ্ছি।