ঢাকা–৮ আসন থেকে দলের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিমকে মনোনয়ন দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এই আসনের বর্তমান এমপি ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। এদিকে ঢাকা-১৩ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন দলটির সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক। এই আসনের বর্তমান সংসদ সদস্য সাদেক খান।
মেনন ক্ষমতাসীন আওয়ামী লীগের জোট সঙ্গী। ফলে ধারণা করা হচ্ছে জোট কৌশলে পরাজিত হয়ে শেষ পর্যন্ত নির্বাচনে এই আসনটি রাশেদ খান মেননকে ছেড়ে দিতে পারে আওয়ামী লীগ। ঢাকা–৮ আসন থেকে মনোনয়নপত্র নিয়েছিলেন এ আসনের বর্তমান সংসদ সদস্য ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননসহ পাঁচজন।
এদিকে ঢাকা-১৩ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন দলটির সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক। এই আসনের বর্তমান সংসদ সদস্য সাদেক খান।
গত নির্বাচনে দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে শেষ মুহূর্তে মনোনয়ন প্রত্যাহার করেছিলেন নানক। নেত্রীর প্রতি সেই আস্থার প্রতিদান পেলেন তিনি। অপরদিকে এমপি সাদেকের বিরুদ্ধে নানা অভিযোগ ছিল। তাই শেষ পর্যন্ত তাকে বাদ দেওয়া হয়েছে।
এর আগে গতকাল শনিবার চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রস্তুত করে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড। আওয়ামী লীগের বিশ্বস্ত একটি সূত্র থেকে প্রার্থীদের চূড়ান্ত একটি এসেছে দেশ রূপান্তরের হাতে।