২০তম গ্রেডে জনবল নিচ্ছে কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়

সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জেলা প্রশাসকের কার্যালয়, কুমিল্লা; উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও সার্কিট হাউস। প্রতিষ্ঠানটিতে ২০তম গ্রেডে ৬২ জনকে একাধিক শূন্য পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ৫ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠান: কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়।

পদসংখ্যা: ৮টি।

জনবল নিয়োগ: ৬২ জন

১. পদের নাম: অফিস সহায়ক

পদসংখ্যা: ২৬

কার্যালয়: জেলা প্রশাসকের কার্যালয় ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়

যোগ্যতা: এসএসসি বা সমমান পাস

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

২. পদের নাম: নিরাপত্তা প্রহরী

পদসংখ্যা: ১২

 কার্যালয়: জেলা প্রশাসকের কার্যালয় ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়

 যোগ্যতা: এসএসসি বা সমমান পাস। সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে।

 বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

৩. পদের নাম: পরিচ্ছন্নতাকর্মী

পদসংখ্যা: ৮

কার্যালয়: জেলা প্রশাসকের কার্যালয় ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়

যোগ্যতা: জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পাস।

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

৪. পদের নাম: বেয়ারার

পদসংখ্যা: ৬

কার্যালয়: সার্কিট হাউস, কুমিল্লা

যোগ্যতা: এসএসসি বা সমমান পাস।

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

৫. পদের নাম: নিরাপত্তা প্রহরী

পদসংখ্যা: ৩

কার্যালয়: সার্কিট হাউস, কুমিল্লা

যোগ্যতা: এসএসসি বা সমমান পাস। সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে।

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

৬. পদের নাম: বাবুর্চি

পদসংখ্যা: ১

কার্যালয়: সার্কিট হাউস, কুমিল্লা

যোগ্যতা: জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পাস।

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

৭. পদের নাম: সহকারী বাবুর্চি

পদসংখ্যা: ১

কার্যালয়: সার্কিট হাউস, কুমিল্লা

যোগ্যতা: জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পাস।

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

৮. পদের নাম: পরিচ্ছন্নতাকর্মী

পদসংখ্যা: ৫

কার্যালয়: সার্কিট হাউস, কুমিল্লা

যোগ্যতা: জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পাস।

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

বয়স: সাধারণ প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা ১৮ থেকে ৩০ বছর। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান, নাতি-নাতনি এবং শারিরীক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা ১৮ থেকে ৩২ বছর।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে। অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ১২১ নম্বরে কল অথবা alljobs.query@teletalk.com.bd বা dccomilla@mopa.gov.bd ঠিকানায় ই-মেইলে যোগাযোগ করা যাবে। মেইলের সাবজেক্টে প্রতিষ্ঠান ও পদের নাম এবং ইউজার আইডি ও যোগাযোগের নম্বর অবশ্যই উল্লেখ করতে হবে।

আবেদন ফি: অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ ১০০ টাকা, টেলিটকের সার্ভিস চার্জ ১২ টাকাসহ মোট ১১২ টাকা টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।

আবেদনের শেষ সময়: ৫ ডিসেম্বর ২০২৩, বিকেল ৫টা পর্যন্ত।