এইচএসসি ও সমমান পরীক্ষা ২০২৩ সালে সর্বোচ্চ পাসের হার বরিশাল ও সর্বনিম্ন যশোর শিক্ষাবোর্ডে। আজ রবিবার (২৬ নভেম্বর) বেলা ১১টায় ওয়েবসাইট ও স্ব-স্ব শিক্ষাপ্রতিষ্ঠানে ফল প্রকাশ করা হয়।
প্রাপ্ত ফলাফল অনুযায়ী, ঢাকা বোর্ডে পাসের হার ৭৯ দশমিক ৪৪ শতাংশ, বরিশালে ৮০ দশমিক ৬৫ শতাংশ, চট্টগ্রামে ৭৪ দশমিক ৪৫ শতাংশ, কুমিল্লায় ৭৫ দশমিক ৩৯ শতাংশ, রাজশাহীতে ৭৮ দশমিক ৪৬ শতাংশ, দিনাজপুরে ৭৮ দশমিক ৪৮ শতাংশ, সিলেটে ৭১ দশমিক ৬২ শতাংশ, ময়মনসিংহ ৭০ দশমিক ৪৪ শতাংশ ও যশোরে ৬৯ দশমিক ৮৮ শতাংশ।
আর মাদ্রাসা বোর্ডে পাসের হার ৯০ দশমিক ৭৫ শতাংশ ও কারিগরি শিক্ষাবোর্ডে ৯১ দশমিক ২৫ শতাংশ।
এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাসের হার ৭৮ দশমিক ৬৪ শতাংশ।