নড়াইল-২ থেকে মনোনয়ন পেলেন মাশরাফি

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ থেকে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন মাশরাফি বিন মুর্তজা।

আজ রবিবার (২৬ নভেম্বর) বিকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের প্রার্থীদের নাম ঘোষণা করছেন।

মাশরাফি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। এবারও তাকে দলীয় মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ।