টাঙ্গাইলে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

টাঙ্গাইলে পানিতে ডুবে দুই শিশু ভাই-বোনের মৃত্যু হয়েছে। রবিবার সকালে পৌর এলাকার চর কাগমারা (পন্ডিতপাড়া) এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন টাঙ্গাইল পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সাইফুল ইসলাম।

নিহত দুই শিশু পৌর এলাকার চর কাগমারা আব্দুল ওহাবের মেয়ে অরছেনাদ (৫) ও জাহাঙ্গীর আলমের ছেলে ইহান (৪)। নিহত দুজনে চাচাতো ভাইবোন।

নিহতদের ফুফু বলেন, ওদেরকে নিয়ে সকালে একসাথে ছিলাম। হঠাৎ করে তাদের দুজনকে দেখতে না পাওয়ার কারণে ওর মা খোঁজাখুঁজি শুরু করে। এ সময় ইরাকে পুকুরে ভাসতে দেখে ওর মা চিৎকার দিয়ে ওঠে। আমরা এগিয়ে গেলে দেখতে পাই ইরানের লাশ। তারপর দুজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

স্থানীয়রা জানান, সকাল ১০টায় বাড়ির উত্তর পাশে পুকুরে তাদের মধ্য ছেলের লাশ ভেসে উঠায় এলাকাবাসীর নজরে আসলে এ ঘটনাস্থলে দুজনকেই উদ্ধার করা হয়। এ সময় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সকাল ১১টায় কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃৃৃত ঘোষণা করেন।