আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন তালিকা থেকে বাদ পড়েছেন বর্তমান সংসদের ৭১ এমপি ও ৩ প্রতিমন্ত্রী। আজ রবিবার বিকেলে ৩০০ আসনের মধ্যে ২৯৮ আসনে একক প্রার্থীর নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বাদ পড়া ৩ প্রতিমন্ত্রী হলেন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান, সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন।
বাদ পড়া সংসদ সদস্যদের তালিকায় রয়েছেন সাদেক খান, ডা. হাবিবে মিল্লাত, মহিউদ্দীন খান আলমগীর, জয়া সেনগুপ্ত, মোয়াজ্জেম হুসেন রতন, সুবিদ আলী ভুইয়া......