টাঙ্গাইলে ফারুক হত্যা

আত্মসমর্পণের নির্দেশ সাবেক মেয়র মুক্তিকে

বীর মুক্তিযোদ্ধা ও টাঙ্গাইল আওয়ামী লীগ নেতা ফারুক আহমেদ হত্যা মামলায় তথ্য গোপন করে জামিনের ঘটনায় টাঙ্গাইল পৌরসভার সাবেক মেয়র সহিদুর রহমান খান মুক্তির জামিন বাতিল করেছে উচ্চ আদালত। একই সঙ্গে তাকে ৪৮ ঘণ্টার মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। জামিন জালিয়াতির ঘটনা নজরে আসার পর গতকাল রবিবার বিচারপতি মো. রেজাউল হাসান ও বিচারপতি ফাহমিদা কাদেরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। মুক্তির দুই আইনজীবী এমএ মুস্তাকিম ও মো. জাকারিয়া হাবিবকে ভবিষ্যতের জন্য সতর্ক করেছে আদালত। সহিদুর রহমান খান মুক্তি এ মামলার আরেক আসামি টাঙ্গাইল-৩ আসনের সাবেক সংসদ সদস্য আমানুর রহমান খান রানার ভাই