সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি খাতের প্রতিষ্ঠান প্রাণ-আরএফএল গ্রুপ। প্রতিষ্ঠানটিতে টেরিটরি সেলস ম্যানেজার (টিএসএম) পদে একাধিক জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২৩ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠান: প্রাণ-আরএফএল গ্রুপ।
পদ: টেরিটরি সেলস ম্যানেজার (টিএসএম)।
পদসংখ্যা: অনির্ধারিত।
শিক্ষাগত যোগ্যতা: যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি।
অভিজ্ঞতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ থেকে ৬ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন: প্রতিযোগিতামূলক প্যাকেজ (মাসিক)।
অন্যান্য সুযোগ-সুবিধা: মোবাইল ফোন বিল, ট্যুর ভাতা, প্রভিডেন্ট ফান্ড, প্রতি বছর বেতন পর্যালোচনা, বছরে ২টি উৎসব বোনাস, আকর্ষণীয় টিএ/ডিএ/ইনহাউস বীমা পলিসিসহ কোম্পানির নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা দেয়া হবে।
চাকরির ধরন: ফুলটাইম।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ।
প্রার্থীর বয়স: ২৪ থেকে ৩৫ বছর।
কর্মস্থল: দেশের যে কোন স্থান।
আবেদনের নিয়ম: আগ্রহীরা এই লিংকের মাধ্যমে বিস্তারিত জানতে ও আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ২৩ ডিসেম্বর ২০২৩
সূত্র: বিডিজবস