আওয়ামী লীগ সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচনের ১ দফা দাবিতে বিএনপির দেশব্যাপী ৭ম ধাপের সর্বাত্মক অবরোধের সমর্থনে চানখারপুলে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদল।
সোমবার (২৭ নভেম্বর) সকালে ছাত্রদলের ঢাবি সভাপতি খোরশেদ আলম সোহেল ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলামের নেতৃত্বে মিছিলটি বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হল সংলগ্ন আনন্দবাজার থেকে শুরু হয়ে চানখারপুল মোড়ে কিছুক্ষণের জন্য রাস্তা অবরোধের মাধ্যমে শেষ হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি খোরশেদ আলম সোহেল বলেন, গণ মানুষের ভোটাধিকার আদায় ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার এই আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল ১৭ কোটি মানুষের বিজয় সুনিশ্চিত না হওয়া পর্যন্ত লড়াই করে যাবে এবং সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই ফ্যাসিবাদের কবর রচনা করা হবে ইনশাআল্লাহ।
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম বলেন, ফ্যাসিস্ট আওয়ামী বাকশালী সরকার প্রহসনের তফসিল ঘোষণার মাধ্যমে ৭ জানুয়ারি নির্বাচনের নামে যে সিদ্ধান্ত নিয়েছে এদেশের ছাত্রসমাজ তা ঘৃণাভরে প্রত্যাখ্যান করছে। মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার এই আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় সরকারের পদত্যাগ এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন না হওয়া পর্যন্ত লড়াই করে যাবে।
এসময় বিক্ষোভ মিছিলে করেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি এবিএম ইজাজুল কবির রুয়েল, সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, যুগ্ম-সাধারণ সম্পাদক গণেশ চন্দ্র রায় সাহস, মাছুম বিল্লাহ, মোঃ তরিকুল ইসলাম তারিক, নাছির উদ্দিন শাওন, গাজী মোঃ সাদ্দাম হোসেন, রাজু আহমেদ, সোহেল রানা, ইব্রাহিম খলিল, নাহিদুজ্জামান শিপন, আব্দুর রহিম রনি, মাহবুব আলম শাহিন, নূরে আলম ভূইয়া ইমন, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল শাখা ছাত্রদলের যুগ্ম-সম্পাদক মাহমুদুল হাসান। মুহসীন হল শাখা ছাত্রদলের সভাপতি ওমর ফারুক মামুন, অমর একুশে হল শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান বাপ্পীসহ অন্যান্য ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।