রাতের পোশাকে ঝড় তুললেন ঋতাভরী

টলিউডের সাহসী অভিনেত্রী হিসেবে ইতিমধ্যেই নিজের আলাদা পরিচিতি তৈরি করে ফেলেছেন ঋতাভরী চক্রবর্তী। অভিনয় ছাড়াও বিভিন্ন সময় তার বোল্ড ফটোশুটে যেন রাতের ঘুম ছুটে যায় ভক্তদের। সম্প্রতি তেমনই কিছু ছবি সোশ্যালে পোস্ট করে ঝড় তুলেছেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজের প্রতিবেদন অনুযায়ী, ভেনিসে ছুটি কাটাচ্ছেন ঋতাভরী চক্রবর্তী। সেখানেই বিছানায় আড়মোড়া ভাঙার ছবি সোশ্যালে পোস্ট করে নেটদুনিয়ায় শোরগোল ফেলেছেন ঋতাভরী।

405852565_18397462423046608_2134695446993369914_n

 

ছবিতে দেখা যায়, সাদা বিছানায় ঋতাভরীর পরনে নাইট ড্রেস, হাতে ধরা বার্বি কুশান মাথার উপরে স্লিপিং মাস্ক। ছবির ক্যাপশনে অভিনেত্রী লেখেছেন, উইকেন্ড শুরু। আর আমার প্রিয় অলস সকাল, সারাদিন কাজের চিন্তা না করে শুয়ে থেকেই দিন কেটে যাবে। 
 
ঋতাভরী ছোটপর্দার সিরিয়াল ‘ওগো বধূ সুন্দরী’র মাধ্যমে জনপ্রিয়তা পেয়েছেন। এরপর “ব্রহ্মা জানেন গোপন কম্মটি’ সিনেমা তে মহিলা পুরোহিত-এর চরিত্রে অভিনয় করে, দর্শকদের মনে জায়গা করে নিয়েছিলেন তিনি।টালিউড ছাড়াও বলিউডে হিন্দি সিনেমা ‘পরী’ তে অভিনয় করতে দেখা গিয়েছিল ঋতাভরী-কে।