বিজেএস-৯ম ব্যাচ: সভাপতি হাসিবুল, সম্পাদক তাহমিনা

বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস এসোসিয়েশন (বিজেএস) ৯ম ব্যাচের ২০২৪ সালের কমিটি চুড়ান্ত করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন সিনিয়র সহকারী জজ মো. হাসিবুল হোসেন লাবু (বর্তমানে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের একান্ত সচিব) এবং সম্পাদক হিসেবে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাহমিনা হক নির্বাচিত হয়েছেন।

৯ম ব্যাচের বিচারকদের সর্বসম্মতিক্রমে গত ২৬ নভেম্বর এ নতুন কমিটি গঠন করা হয়েছে। অচিরেই পূর্নাঙ্গ কমিটি গঠন করা হবে।

নব-নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় বলেন, এই কমিটি বিচারকদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ের উন্নয়নসহ বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে সর্বাত্মক প্রচেষ্টাসহ স্মার্ট বাংলাদেশের অন্যতম অনুষঙ্গ স্মার্ট জুডিসিয়ারি বিনির্মাণে কার্যকর ভূমিকা রাখবে।