পাকিস্তান নয় দুবাইতে হবে চ্যাম্পিয়নস ট্রফি!

আট দল নিয়ে ২০২৫ সালে হবে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি। এই টুর্নামেন্টের স্বাগতিক পাকিস্তান এমনটিই ঠিক করা। তবে ভারতীয় সংবাদ মাধ্যমে খবর পাকিস্তান নয় চ্যাম্পিয়নস ট্রফি হবে দুবাইতে।

রাজনৈতিক কারণে সবশেষ এশিয়া কাপ টুর্নামেন্টেও পাকিস্তানে খেলতে যায়নি ভারত। শেষ পর্যন্ত এশিয়া কাপ হয় হাইব্রিড মডেলে। পাকিস্তানে হয় মোট চারটি ম্যাচ। ফাইনালসহ বাকি সব খেলা হয় শ্রীলঙ্কাতে। চ্যাম্পিয়নস ট্রফির বেলায়ও ব্যবহার হতে পারে এই হাইব্রিড মডেল এমনটি বলছে ভারতীয় বেশ কিছু সংবাদ মাধ্যম।

এর আগে ২০১৭ সালে হয় সবশেষ চ্যাম্পিয়নস ট্রফি। সেবার ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান।