মাহীয়ুল ও জয় ব্র্যাক ব্যাংকের ডিএমডি

ব্র্যাক ব্যাংকের হেড অব রিটেইল ব্যাংকিং মো. মাহীয়ুল ইসলাম এবং হেড অব ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট আহমেদ রশিদ জয় ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) হিসেবে পদোন্নতি পেয়েছেন। এই পদোন্নতি আগামী ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে।

মাহীয়ুল ইসলাম ডিসেম্বর ২০১৯-এ ব্র্যাক ব্যাংকে হেড অব রিটেইল ব্যাংকিং হিসেবে যোগ দেন। কর্মজীবনে তার ২৫ বছরের বেশি ব্যাংকিং অভিজ্ঞতা রয়েছে। বাংলাদেশে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে তিনি দুই দশকের বেশি কর্মরত ছিলেন। তিনি ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ থেকে স্নাতক ডিগ্রি সম্পন্ন করেন।

আহমেদ রশিদ জয় অক্টোবর ২০১৯-এ ব্র্যাক ব্যাংকে হেড অব ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট হিসেবে যোগ দেন। তিনি ইস্টার্ন ব্যাংকে ম্যানেজমেন্ট ট্রেইনি হিসেবে ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। ২৫ বছরের বেশি সময়ের কর্মজীবনে তিনি আইএফআইসি, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক এবং আইডিএলসি ফাইন্যান্সে কাজ করেছেন। তিনি বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট থেকে ব্যাংক ম্যানেজমেন্টে স্নাতকোত্তর সম্পন্ন করেন। বিজ্ঞপ্তি