দীর্ঘ কর্মজীবন সমাপনান্তে সিনিয়র ফাইন্যান্স কন্ট্রোলার (আর্মি) কার্যালয়ের জয়েন্ট ফাইন্যান্স কন্ট্রোলার (আর্মি) অলিমা খাতুন গতকাল সোমবার পিআরএলে গমন করেছেন। তিনি ১৯৮৪ সালের ১ সেপ্টেম্বর সিজিডিএফ কার্যালয়ের আওতাধীন এফসি (আর্মি) পে-২-এর কার্যালয়ে যোগদান করেন। পাবলিক সেক্টর ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্টের অভিজ্ঞতাসহ বিবিধ ক্ষেত্রে তার দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতা রয়েছে। আইএসপিআর