পুলিশের পিস্তল ছিনতাই মামলায় দুদু-স্বপন রিমান্ডে

পুলিশের মুক্তিযুদ্ধ জাদুঘর ভাঙচুর ও অস্ত্র ছিনতাই মামলায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু এবং দলটির মিডিয়া সেলের আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপনকে জিজ্ঞাসাবাদের জন্য দুদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গতকাল সোমবার ঢাকার মহানগর হাকিম রাজেশ চৌধুরীর আদালত রিমান্ডের এ আদেশ দেয়। এ মামলায় কারাগারে থাকা দুদু ও স্বপনকে গ্রেপ্তার দেখানোসহ ৫ দিনের রিমান্ড আবেদন করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। দুদুকে সশরীরে এবং স্বপনকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে হাজির দেখিয়ে রিমান্ড শুনানি হয়। আসামিপক্ষের আইনজীবী রিমান্ড নামঞ্জুর করে জামিন আবেদন করেন। শুনানি শেষে জামিন আবেদন নাকচ করে দিয়ে দুদিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। অন্য মামলায় কারাগারে থাকা বিএনপির এ দুই নেতাকে গত ১৯ নভেম্বর গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করে একই আদালত।