কুমিল্লা-১ (দাউদকান্দি-তিতাস) আসনে স্বতন্ত্র হিসেবে মনোনয়নপত্র কিনেছেন বর্তমান এমপি সুবিদ আলী ভূঁইয়া ও তার স্ত্রীসহ চারজন। গতকাল সোমবার দুপুরে দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মহিনুল হাসানের কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তারা।
মনোনয়ন সংগ্রহকারী স্বতন্ত্র প্রার্থীরা হলেন কুমিল্লা-১ আসনের বর্তমান সাংসদ ও প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়া, তার সহধর্মিণী মাহমুদা ভূঁইয়া, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সম্পাদকম-লীর সদস্য ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার নাইম হাসান ও ফারুক আখন্দ।
বিষয়টি নিশ্চিত করেছেন দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মহিনুল হাসান।