দ্বিতীয় সেশনের শেষ বেলায় দুই উইকেট হারিয়ে বিপাকে পড়ে বাংলাদেশ। অভিজ্ঞ ব্যাটসম্যান হিসেবে মুশফিকুর রহিমের কাঁধে ছিল দলকে টেনে নেওয়ার দায়িত্ব। কিন্তু চা বিরতির পর উইকেট বিলিয়ে এসে উল্টো দলকে আরও চাপে ফেলে দিলেন তিনি।
দ্রুত রান তোলার জন্য আগ্রাসী ব্যাটিংয়ের পথে হেঁটে ফিরেছেন মুশফিকও। এজাজ প্যাটেলের অফ স্টাম্পের বাইরের বল ক্রিজ ছেড়ে বেরিয়ে এসে মারেন তিনি। কিন্তু শটে জোর না থাকায় দূরত্ব পেলেন না। ধরা পড়ে গেলেন মিড অফে দাঁড়ানো কেন উইলিয়ামসনের হাতে।
তার বিদায়ে ৩০ রানের মধ্যে ৩ উইকেট হারাল বাংলাদেশ। ১ চারে ১২ বলে রান করেছেন মুশফিক। ৬১ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ২১০ রান।
তেড়েফুঁড়ে খেলতে গিয়ে প্রথম সেশনে বিদায় নিয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। পার্টটাইম স্পিনার গ্লেন ফিলিপসের ফুলটস বলে ক্যাচ তুলে দেন বাংলাদশের ভারপ্রাপ্ত অধিনায়ক। আগ্রাসী না হলেও আলগা শট খেলে বিদায়ে নিয়েছেন অভিজ্ঞ মুমিনুল হকও।