৩১০ রানকে 'যথেষ্ট' বলছেন সেঞ্চুরির সুযোগ নষ্ট করা জয়

সেঞ্চুরি মিস করার আক্ষেপ তো আছেই, তবে তৃপ্তি দলের ৩শ পেরুনোর মধ্যে। মাহমুদুল হাসান জয়ের এমন তৃপ্তি খোজার খবরে ব্যাটম্যানদের ব্যর্থতা চাপা পড়ে যাবার কোনো সম্ভাবনা অবশ্য নেই। বড় ইনিংস খেলার সুযোগ মিস করায় নিজের উপর তো অবশ্যই, ব্যাটারদের দায় দিচ্ছেন এই ওপেনার। সংবাদ সম্মেলনে জানালেন, 'প্রতিদিন এমন সুযোগ তো আর আসে না।'

সেট হয়ে বাংলাদেশ ব্যাটসম্যানরা উইকেট বিলিয়ে দিয়ে এসেছেন। জয় অবশ্য তাতে দলের ব্যাটারদের কাঠগোড়ায় দাড় করাচ্ছেন। তবে ৩৫০ থেকে ৩৮০ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা বাংলাদেশের এখন পর্যন্ত সংগ্রহ করা ৯ উইকেটে ৩১০ রানকে পর্যাপ্তই বলছেন জয়।
ঘুরেফিরে শান্তর আউটের প্রশ্নে বারবার কৌশলী জয়। 'এক এক জনের এক এক রকম গেম প্ল্যান', সোজাসাপটা এমন উত্তরে অবশ্য দায় এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। বলছেন, ইনিংসগুলো হতে পারতো আরো পরিপক্ক।  

মাত্র দ্বিতীয় টেস্ট খেলতে নামা গ্লেন ফিলিপসকে কোনো স্পেস দিতে চায়নি বাংলাদেশ।  তাকে চার্জ করে খেলাই ছিলো দলের পরিকল্পনা। সেখানেই বাজে শট খেলে আউট হয়ে এসেছেন ব্যাটসম্যানরা। সংবাদ সম্মেলনে এসব কথা সাবলীলভাবে বললেন জয়। 

উইকেট ব্যাটিং সহায়ক হলেও টার্ন আর মুভ আছে, যা বাংলাদেশের স্পিনারদের জন্য হবে সহায়ক। কিউইদের সেখাবেই আটকে ফেলতে চায় বাংলাদেশ। দ্বিতীয় দিনে উইকেটের আচরণ কেমন হবে, সেটি একটি বড় ফ্যাক্টর। টেস্টটা নিজেদের করতে হলে দ্বিতীয় দিনটা গুরুত্বপূর্ণ। আর দলের স্পিনারদের উপরই মূল দায়িত্ব বলে মনে করছেন জয়।