কেন শাহরুখের রিলস দেখে হেসে খুন সালমান?

টাইগার থ্রি সিনেমা দিয়ে ফের বাজিমাত করেছেন সালমান খান। দাপটের সঙ্গে চলছে প্রেক্ষাগৃহে। পর্দায় ইমরান হাশমির সঙ্গে লড়াই এবং বন্ধুকে বাঁচাতে ক্যামিও চরিত্রে শাহরুখের উপস্থিতি-সবকিছু মিলিয়ে সিনেমাটি বেশ ভালো দর্শক টেনেছে।

এরমধ্যেই সোশ্যালে একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে শাহরুখকে বলতে শোনা গেছে, পাঠান এবং টাইগার এসে গেছে। যদিও ভিডিওটি ছিল নকল শাহরুখের। 

সালমানকে দেখা যায় শাহরুখের এক অনুরাগীর সঙ্গে কথা বলতে। সেই অনুরাগী সাজপোশাকে শাহরুখকে নকল করার চেষ্টা করেছিলেন ভীষণ। সেই ফ্যান যখন শাহরুখ খানকে নকল করে ‘পাঠান অর টাইগার ইহা হ্যায়’ বলার চেষ্টা করেন সেই দেখে আর হাসি থামাতে পারেননি সালমান। সেই ভিডিও এই মুহূর্তে ভাইরাল নেটপাড়ায়। ভিডিওর কমেন্টবক্স ভরে গেছে সমালোচনায়। কেউ বলেছেন, তন্দুর থেকে বেরিয়ে এসেছেন পাঠান। আবার কেউ বলেছেন, নকল।