৬৩ রানে তাইজুল ইসলাম জীবন দিয়েছিলেন কেন উইলিয়ামসনকে। সহজ ক্যাচ ছেড়েছিলেন নিউজিল্যান্ডের তারকা ব্যাটসম্যানের। এরপর দারুণ ব্যাটিংয়ে সেঞ্চুরি স্পর্শ করেন দলটির সাবেক অধিনায়ক। তিন অংক ছোঁয়ার পরপরই তাকে ফিরিয়ে ক্যাচ ছাড়ার আক্ষেপ ঘুচান তাইজুল।
দ্বিতীয় নতুন বল নেওয়ার পর তাইজুলের হাতে বল তুলে দেন নাজমুল হোসেন শান্ত। ৮১তম ওভারের পঞ্চম বলে পা বাড়িয়ে রক্ষণাত্মকভবে খেলেন উইলিয়ামসন। ব্যাটে খেলতে পারেননি তিনি। ব্যাট-প্যাডের ফাঁক গলে বল ছোবল দেয় স্টাম্পে।
২০৫ বলে ১১ চারে ১০৪ রান করেন উইলিয়ামসন।