সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজের (ডিএসসিএসসি) কোর্স-২০২৩-এর গ্র্যাজুয়েশন সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার মিরপুর সেনানিবাসে শেখ হাসিনা কমপ্লেক্সে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোর্স সম্পন্নকারী অফিসারদের মধ্যে সনদপত্র বিতরণ করেন।
অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেন, ‘দেশি ও বিদেশি সামরিক কর্মকর্তাদের কৌশলগত দক্ষতা ও আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধিতে ডিএসসিএসসির ভূমিকা অনস্বীকার্য।’ অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কমান্ড্যান্ট ডিএসসিএসসি, মেজর জেনারেল মো. ফয়জুর রহমান। এ বছর ডিএসসিএসসি কোর্স-২০২৩-এ বাংলাদেশ সেনাবাহিনীর ১৩৬ জন অফিসার, বাংলাদেশ নৌবাহিনীর ৪৫ জন অফিসার, বাংলাদেশ বিমান বাহিনীর ২৪ জন অফিসার, বাংলাদেশ পুলিশের ৩ জন অফিসার ও বিদেশ থেকে আগত ৪৯ জন অফিসারসহ ২৫৭ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। আইএসপিআর