উড়োজাহাজের সিটের নিচে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ার অ্যারাবিয়া ফ্লাইট থেকে ৪ কেজি ৪২০ গ্রাম স্বর্ণ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর কর্মকর্তারা। বুধবার (২৯ নভেম্বর) রাতে ওই ফ্লাইটের একটি সিটের নিচ থেকে উদ্ধার করা এসব স্বর্ণের বাজার মূল্য ৩ কোটি ৫৪ লাখ টাকা।

বিষয়টি নিশ্চিত করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের সহকারী পরিচালক মো. আব্দুল মতিন তালুকদার জানান, বুধবার রাত পৌনে ৮টার দিকে শারজাহ থেকে এয়ার অ্যঅরাবিয়ার এয়ারলাইন্সের জি-৯৫২০ তল্লাশিকালে ৯-এফ সিটের নিচে পরিত্যক্ত অবস্থায় কালো স্কচটেপ মোড়ানো দুটি প্যাকেট থেকে ৮টি স্বর্ণের বার পাওয়া যায়। এ ঘটনায় আইনি কার্যক্রম গ্রহণ করা হয়েছে।