সিটিজেন্স ব্যাংকের পরিচালনা পর্ষদ সম্প্রতি মাসুদুজ্জামানকে এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান এবং চৌধুরী মোহাম্মদ হানিফ শোয়েবকে ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান হিসেবে পুনর্নির্বাচিত করেছে।
মাসুদুজ্জামান দেশের তৈরি পোশাক শিল্প খাতে দীর্ঘ ২৫ বছরের অভিজ্ঞতা সম্পন্ন একজন স্বনামধন্য ব্যবসায়ী এবং সিটিজেন্স ব্যাংক পিএলসি-এর অন্যতম উদ্যোক্তা পরিচালক। তিনি মডেল ডি ক্যাপিটাল ইন্ড্রাস্ট্রিজ, রাইন ড্রেস, সাদিয়া ফ্যাশন ওয়্যারস লিমিটেডের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক। এছাড়াও তিনি এমব্রো আর্চ, ওশান কালার, স্টেপ টু রেইনবো, আটলান্টিক অ্যাকসেসরিজ, সাদিয়া প্যাকেজিং অ্যান্ড অ্যাকসেসরিজ এবং কেয়ামা কালার প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী। রপ্তানির ক্ষেত্রে অসামান্য পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ তিনি টানা পাঁচবার সরকার কর্তৃক বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) নির্বাচিত হন। তিনি বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সাবেক সহ-সভাপতি ছিলেন।
চৌধুরী মোহাম্মদ হানিফ শোয়েব সিটিজেন্স ব্যাংক পিএলসি-এর অন্যতম উদ্যোক্তা পরিচালক। হানিফ শোয়েব দেশের টেক্সটাইল খাতে দীর্ঘ ২৯ বছরের অভিজ্ঞতা সম্পন্ন একজন স্বনামধন্য ব্যবসায়ী। তিনি সালমা গ্রুপের বেশ কয়েকটি প্রতিষ্ঠানের সিইও এবং ব্যবস্থাপনা পরিচালক। সালমা গ্রুপ কাঁচা তুলার আমদানিকারক এবং দেশের শীর্ষস্থানীয় সুতা উৎপাদনকারী হিসেবে একটি গুরুত্বপূর্ণ অবস্থান দখল করে আছে।