আড়াইহাজারে মনোনয়নপত্র জমা দিলেন ৫ প্রার্থী

দ্বাদশ সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে পাঁচ এমপি সম্ভাব্য প্রার্থী মনানেয়নপত্র জমা দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেন জেলা রিটার্নিং কর্মকর্তা এবং জেলা প্রশাসক মাহমুদুল হক। 

এর আগে আড়াইহাজার থেকে বিভিন্ন দলের সর্বমোট ৫ জন প্রার্থী উপজেলা নির্বাচন অফিস থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।

জানা যায়, আওয়ামী লীগ থেকে মনোনীত প্রার্থী সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, তৃণমূল বিএনপির প্রার্থী আবু হানিফ হৃদয়, জাকের পার্টির মো: শাহজাহান, স্বতন্ত্র প্রার্থী হাজী মো: শরীফুল ইসলাম সহকারী রিটার্নিং কর্মকর্তা ইশতিয়াক আহমেদের নিকট এবং জাতীয় পার্টির আলমগীর সিকদার লোটন জেলা রিটার্নিং কর্মকর্তা মাহমুদুল হকের নিকট মনোনয়নপত্র জমা দেন।