সদ্যই লিনের সঙ্গে গাঁটছড়া বাঁধলেন ‘হাইওয়ে’ খ্যাত অভিনেতা রণদীপ হুডা। মহাভারতের থিমে বর-কনে সাজে বিয়ের পিঁড়িতে বসেন তারা। তবে বিয়ের আগে হবু স্ত্রীর কাছে কী আবদার করেছিলেন অভিনেতা?
বিয়ের আগে রণদীপ বলেছিলেন, ‘আমার মনে হয় কনের সংস্কৃতি-ঐতিহ্যকে সম্মান জানানো আমার কর্তব্য। আমি উদ্গ্রীব মেইতেই মতে বিয়ে করার জন্য। আমার যাতে কোনও ভুল না হয়, সেই ব্যাপারে সতর্ক থাকব।’
পাশপাশি লিনের সঙ্গে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে রণদীপ বলেন, ‘আমি চাই আমাদের ভবিষ্যৎ জীবন যাতে সুন্দর হয়। অনেক সন্তানে যাতে সংসার ভরে থাকে। প্রাচুর্য থাকে। মণিপুরে শান্তি ফিরুক, আমাদের বিবাহিত জীবন শান্তিপূর্ণ হোক।’