গত ১৭ অক্টোবর দেশ রূপান্তরের তৃতীয় পৃষ্ঠায় ‘গর্ত থেকে তুলে বিষাক্ত দ্রব্য পোলট্রি ফিডে’ শীর্ষক প্রতিবেদনের একাংশের প্রতিবাদ জানিয়েছেন পোলট্রি ফিড ব্যবসায়ী মো. হামিদুল্লাহ। প্রতিবাদ লিপিতে তিনি বলেছেন, প্রতিবেদনটি আমার দৃষ্টিগোচর হয়েছে। এতে রাজাখালী এলাকায় (মীর ফিলিং স্টেশনের বিপরীতে) নীল রঙের টিন দিয়ে তৈরি আমার গোডাউনকে জড়িয়ে সংবাদে যে তথ্য উপস্থাপন করা হয়েছে তা ভিত্তিহীন। মূলত আমার গোডাউনে পোলট্রি ফিড জাতীয় যে খাদ্যপণ্য মজুদ রয়েছে তার বৈধতার নথিপত্র, ট্রেড লাইসেন্স সংরক্ষিত আছে (লাইসেন্স নং ১৫৬২৩৭, চট্টগ্রাম সিটি করপোরেশন)। আমি মো. হামিদুল্লাহ দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে আমার মালিকানাধীন ‘মেসার্স নাহার অ্যান্ড সন্স’ প্রতিষ্ঠানের নামে পোলট্রি ফিডের ব্যবসা করে আসছি। ভেজাল বা বিষাক্ত খাদ্যপণ্য ক্রয়-বিক্রয় চক্রের সঙ্গে আমি জড়িত নই।