আরও একবার উল্লাসে মেতে উঠলেন তাইজুল ইসলাম। ড্রেসিং রুমে ফেরত পাঠালেন কিপার-ব্যাটসম্যান টম ব্লান্ডেলকে। স্রেফ ৬০ রানে ৫ উইকেট হারিয়ে কঠিন বিপদে নিউ জিল্যান্ড।
মিডল স্টাম্প লাইনে পিচ করে নিখুঁত টার্নের সঙ্গে বাড়তি বাউন্স করা ডেলিভারিতে হকচকিয়ে যান ব্লান্ডেল। খেলবেন না ছাড়বেন ভাবনায় তার ব্যাটের বাইরের কানা ছুঁয়ে বল জমা পড়ে উইকেটরক্ষকের গ্লাভসে।
৬ রান করে ফিরলেন ব্লান্ডেল। নতুন ব্যাটসম্যান গ্লেন ফিলিপস। ১৯ রানে অপরাজিত ড্যারেল মিচেল।
এর আগে ডেভন কনওয়ের প্রতিরোধও ভেঙেছিলেন তাইজুল ইসলাম। বাঁহাতি স্পিনারের অফ স্টাম্পের বাইরে বল পা বাড়িয়ে মিড-অফের দিকে ব্লক করতে চেয়েছিলেন কনওয়ে। ঠিক মতো পারেননি, ব্যাটের কানা ছুঁয়ে প্যাডে লেগে চলে যায় শাহাদাত হোসেনের হাতে!
৭৬ বলে তিন চারে কনওয়ে করেন ২২ রান। ভাঙে ৬৭ বল স্থায়ী ১৬ রানের জুটি।