কখনো আসনে কুশন নেই তো কখনো পানি পড়ছে ছাদ ফুঁড়ে! এয়ার ইন্ডিয়ার প্লেনে এমনই শোচনীয় অবস্থা সামনে এসেছে গত কয়েক দিনে। সম্প্রতি একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। তাতে দেখা যায় এয়ার ইন্ডিয়ার একটি প্লেনের ভেতর ওভারহেড বিন থেকে ঝর ঝর করে পানি পড়ছে।
এ নিয়ে তীব্র সমালোচনার মুখে শেষমেষ বিবৃতি দিয়ে দুঃখ প্রকাশ করেছে সংস্থাটি। এদিকে ভাইরাল ভিডিওতে যে প্লেনটি দেখা গেছে সেটি গত ২৪ নভেম্বর গাতউইক থেকে অমৃতসর যাচ্ছিল বলে জানা গেছে।
এতে দেখা যায়, প্লেনের ভেতর যাত্রীরা বসে রয়েছে। প্লেনের বাঁ দিকের আসনের মাথার উপরের লাগেজ রাখার জায়গা থেকে ঝর ঝর করে পানি পড়ে ভাসিয়ে দিচ্ছে সব। বাধ্য হয়ে বাঁ দিকের আসনে বসা সমস্ত যাত্রীকে উঠিয়ে দেওয়া হয়।
এয়ার ইন্ডিয়া জানিয়েছে, এআই১৬৯ প্লেনে যান্ত্রিক ত্রুটির কারণে কেবিনের ভেতর বাষ্প ঘনীভূত হয়ে পানিতে পরিণত হচ্ছিল, সেই কারণেই এমন ঘটনা ঘটে।