মাথা খাটাও

আজকের প্রশ্ন

হাত আছে পা নেই

বুক তার ফাটা

মানুষ গিলে খায়

নাই তার মাথা

বলতে হবে জিনিসটি কী?

উত্তর লিখে পাঠাও ডাক বা কুরিয়ারে ‘বিভাগীয় সম্পাদক, মিঠাই, দৈনিক দেশ রূপান্তর, রূপায়ণ ট্রেড সেন্টার, ১১৪ কাজী নজরুল ইসলাম এভিনিউ, বাংলা মোটর, ঢাকা-১০০০’ এই ঠিকানায় অথবা ই-মেইল করতে পারো classroom@deshrupantor.com  এই ঠিকানায়। ই-মেইলে উত্তর পাঠালে বিষয় লিখে দেবে ‘মাথা খাটাও-এর উত্তর’। উত্তরের সঙ্গে যুক্ত করে দেবে নাম, ঠিকানা, বয়স, স্কুলের নাম ও শ্রেণি। পরের সংখ্যায় প্রকাশিত হবে বিজয়ীর নাম। প্রতি মাসের সর্বোচ্চ সঠিক উত্তরদাতা হবে মাসসেরা উত্তরদাতা। মাসসেরা উত্তরদাতা পাবে ১০০০ টাকা অর্থমূল্যের বই উপহার।

গত সংখ্যার উত্তর : লবণ

সঠিক উত্তরদাতা : সুমাইয়া, উম্মে হাবিবা, আনিসা, মাইশা, মো. ছামি ইমাম, লিপন কুমার রাজবংশী, নাহিদ সাইফুল্লাহ, রুমি আক্তার, ইধান্ত খান নূর মোহাম্মদ, মো. হাবিবুল ইসলাম, মুসা ইয়াহিয়া, সাব্বির আহমেদ বাবর, সাইফুল্লাহ ইবনে ইব্রাহিম, মাহমুদ হাসান ফাহিম, আহমাদ, নাঈমুল হাসান তানযীম, সামিয়া জামান, কার্তিক চন্দ্র শীল, সাদিয়া জামান, স্নেহা মাঝি, মিজান ইবনে মোবারক, মোখতারুল ইসলাম মিলন, নুজহাত সাবা।